Logo

বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন, ২০২৬, ১৭:০৩
বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের কেশম দ্বীপ
ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (১০ জুন) ভোরে এ ঘটনা ঘটে বলে দেশটির সংবাদ সংস্থাগুলোর খবরে জানানো হয়েছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি কেশম শহর থেকে কিছুটা দূরে সংঘটিত হয়ে থাকতে পারে। এছাড়া হরমুজ প্রণালি সংলগ্ন কোনো ঘটনার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এই নৌপথকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বুধবার ভোর থেকে হরমোজগান প্রদেশের কয়েকটি এলাকা এবং পারস্য উপসাগর উপকূলে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে। একই সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীও পাল্টা পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া সংশ্লিষ্ট কোনো পক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক নিশ্চিতকরণও পাওয়া যায়নি।

এদিকে, ইরানের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলমান সংঘাতে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী রয়েছেন।

বিজ্ঞাপন

দেশটির জরুরি চিকিৎসা বিভাগের তথ্যমতে, একই সময়ে সংঘাতের ঘটনায় ১১৮ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ২৬ জন চিকিৎসাকর্মী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD