Logo

ট্রাম্পের পর পেজেশকিয়ানের সই, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় নতুন অগ্রগতি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন, ২০২৬, ১১:২৯
ট্রাম্পের পর পেজেশকিয়ানের সই, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় নতুন অগ্রগতি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে ফ্রান্সের ভার্সাইয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে একই নথিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রকাশিত ছবিতে দেখা যায়, ফারসি ভাষায় প্রস্তুত করা সমঝোতা স্মারকের একটি কপি হাতে ধরে আছেন পেজেশকিয়ান। নথিটিতে তার পাশাপাশি ট্রাম্পের স্বাক্ষরও রয়েছে বলে জানা গেছে।

প্রায় ৮০০ শব্দের ১৪ দফা সম্বলিত এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য চলমান যুদ্ধবিরতিকে আরও কার্যকর করা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা।

বিজ্ঞাপন

চুক্তির আওতায় ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা কমানোর বিষয়ে সম্মতি দিয়েছে। এর বিনিময়ে দেশটির জন্য বিভিন্ন অর্থনৈতিক সুবিধার পথ উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমিত করা এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের অচলাবস্থা কাটিয়ে ওঠার উদ্দেশ্যে এই সমঝোতা করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের আশা, এর মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিরসনের নতুন সুযোগ তৈরি হবে।

অন্যদিকে, সংঘাতের শুরু থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী পাকিস্তান জানিয়েছে, সমঝোতাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি স্থায়ী সমাধানের লক্ষ্যে দুই দেশের মধ্যে পরবর্তী পর্যায়ের আলোচনা অব্যাহত থাকবে।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD