Logo

ইউক্রেনকে ৫২২ নিহতের মরদেহ হস্তান্তর করল রাশিয়া

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন, ২০২৬, ১৮:৩৯
ইউক্রেনকে ৫২২ নিহতের মরদেহ হস্তান্তর করল রাশিয়া
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে নিহতদের প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে ইউক্রেনের কাছে ৫২২টি মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। ইউক্রেন জানিয়েছে, তারা এসব মরদেহ গ্রহণ করেছে এবং পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞাপন

ইউক্রেনের যুদ্ধবন্দি বিষয়ক সমন্বয় সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, রাশিয়ার পক্ষ থেকে হস্তান্তর করা মরদেহগুলো ইউক্রেনের নাগরিকদের বলে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে সামরিক সদস্যও রয়েছেন।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইউক্রেনীয় সংবাদমাধ্যম জানায়, মরদেহগুলো গ্রহণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই-বাছাই ও শনাক্তকরণ কার্যক্রম শুরু করেছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

বিজ্ঞাপন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের সময় নিয়মিতভাবে যুদ্ধবন্দি বিনিময় এবং নিহতদের মরদেহ প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে প্রতিবারই মরদেহ শনাক্তকরণে সময় লাগে এবং তথ্য যাচাই নিয়ে দুই পক্ষের মধ্যে নানা জটিলতা দেখা দেয়।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর দীর্ঘস্থায়ী এ যুদ্ধে ইউক্রেনের উল্লেখযোগ্য অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে, যার মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া অঞ্চলও রয়েছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের ধারণা, যুদ্ধ শুরুর পর থেকে উভয় পক্ষের লাখো মানুষ নিহত বা আহত হয়েছেন। এদের একটি বড় অংশ সামরিক সদস্য।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD