আগামীকাল পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আগামী সোমবার পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদপত্র অবজারভার। তবে সরকারের একটি সূত্র জানিয়েছে, স্টারমার বর্তমানে সরকারের দায়িত্ব পালনের দিকেই মনোযোগী রয়েছেন।
বিজ্ঞাপন
রবিববার (২১ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, স্টারমার সোমবার পদত্যাগের পাশাপাশি নিজের বিদায়ের একটি সম্ভাব্য সময়সূচিও ঘোষণা করতে পারেন।
আরও পড়ুন: আজ বছরের দীর্ঘতম দিন, রাত হবে সবচেয়ে ছোট
গত কয়েক মাস ধরে তার নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে আলোচনা চলছিল। শুক্রবার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম একটি পার্লামেন্টারি আসনে জয়লাভ করেন। এর ফলে দলীয় নেতৃত্বে স্টারমারের অবস্থানকে চ্যালেঞ্জ জানানোর সুযোগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
অবজারভারের প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীকে নিয়ে আলোচনা করেছেন স্টারমার। লেবার পার্টির শীর্ষ নেতারাও সোমবারের মধ্যে তার কাছ থেকে একটি স্পষ্ট অবস্থান জানতে অপেক্ষা করছেন।
তবে এর আগে শুক্রবার স্টারমার বলেছিলেন, তার নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ এলে তিনি তা মোকাবিলা করবেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ বিরোধ এড়িয়ে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
আরও পড়ুন: আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের
বিজ্ঞাপন
২০২৪ সালের নির্বাচনে স্টারমারের নেতৃত্বে বড় জয় পেয়ে ক্ষমতায় আসে লেবার পার্টি। কিন্তু ক্ষমতায় আসার দুই বছরের মধ্যেই তার জনপ্রিয়তা কমতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি তিনি ভোটারদের দিয়েছিলেন, তা বাস্তবায়ন নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।
সূত্র: অবজারভার, রয়টার্স








