Logo

ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙলে ‘যথাযথ জবাব’ দেবে হিজবুল্লাহ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন, ২০২৬, ১৩:৩১
ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙলে ‘যথাযথ জবাব’ দেবে হিজবুল্লাহ
ছবি: সংগৃহীত

ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে তার ‘যথাযথ জবাব’ দেওয়া হবে বলে সতর্ক করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি বলেছেন, ইসরায়েলের যেকোনো আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে তারা প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে কামাতি বলেন, হিজবুল্লাহ এমন পরিস্থিতিতে ফিরে যাবে না, যেখানে ইসরায়েলি বাহিনী নিয়মিত লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালাবে আর তাদের যোদ্ধারা নীরব থাকবে। তিনি দাবি করেন, সংগঠনটি বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের লঙ্ঘনের জবাব দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকর রাখতে হলে উভয় পক্ষকেই তা মেনে চলতে হবে। ইসরায়েল যদি চুক্তি অমান্য করে, তাহলে তার প্রতিক্রিয়াও মোকাবিলা করতে হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, লেবাননের অভ্যন্তরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর কার্যক্রমে কোনো ধরনের বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, সেনাবাহিনী যেকোনো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাধীন।

এ সময় তিনি আরও জানান, লেবাননের ভেতরে গড়ে তোলা তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা বর্তমানে ইসরায়েলের নেই।\

বিজ্ঞাপন

এদিকে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরান জানিয়েছে, লেবাননে চলমান সংঘাত বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর কোনো সমঝোতা বা নতুন আলোচনায় অংশ নেবে না তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের পরিস্থিতির সমাধান ছাড়া ওয়াশিংটনের সঙ্গে বিস্তৃত চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ নেই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD