Logo

ভেনেজুয়েলায় ৭ মাত্রার জোড়া ভূমিকম্প, ১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন, ২০২৬, ১২:০৮
ভেনেজুয়েলায় ৭ মাত্রার জোড়া ভূমিকম্প, ১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম কম্পনের মাত্র ৩৯ সেকেন্ড পর দ্বিতীয় ও আরও শক্তিশালী ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, দ্বিতীয় ভূমিকম্পের কারণে বড় ধরনের মানবিক বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, এতে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ৪৪ শতাংশ এবং এক লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৩০ শতাংশ।

রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি জ্বালানি সরবরাহেও বিঘ্ন ঘটেছে। বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ উদ্ধারের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন।

পরিস্থিতি বিবেচনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত ভবন ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। সম্ভাব্য আফটারশকের কারণে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD