জুমার নামাজের পর আল- আকসার ইমামকে আটক করল ইসরায়েলি বাহিনী

জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় শেষে ফিলিস্তিন ও জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
বিজ্ঞাপন
প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আল-আকসা মসজিদে জুমার খুতবা প্রদান এবং নামাজ শেষ করার অল্প সময়ের মধ্যেই ইসরায়েলি সেনারা শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করে নিজেদের হেফাজতে নেয়। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিদের সামনেই তাকে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তাৎক্ষণিকভাবে তাকে আটকের কারণ সম্পর্কে ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি। একই সঙ্গে তাকে কোথায় নেওয়া হয়েছে বা বর্তমানে তিনি কোথায় রয়েছেন, সে সম্পর্কেও কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি। ই ঘটনার পর আল-আকসা মসজিদ প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন








