Logo

ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা করছে ইরান, দাবি ইসরায়েলের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই, ২০২৬, ১৯:৩৫
ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা করছে ইরান, দাবি ইসরায়েলের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান—এমন গোয়েন্দা তথ্য সম্প্রতি ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছে ইসরায়েল। বিষয়টি প্রকাশ্যে আসার পর মার্কিন গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্প নতুন সরকারি উড়োজাহাজের পরিবর্তে পুরোনো উড়োজাহাজে ফেরার সময় বিষয়টি আলোচনায় আসে। এরপরই ইসরায়েলের দেওয়া গোয়েন্দা সতর্কবার্তার তথ্য প্রকাশ পায়।

ট্রাম্প প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বিভিন্ন গোয়েন্দা তথ্য দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে ইসরায়েলের সাম্প্রতিক সতর্কবার্তাটি নতুন এবং এটি একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলের সরবরাহ করা গোয়েন্দা তথ্যে ট্রাম্পকে লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনার আভাস পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদকালে যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। ওই ঘটনার পর থেকেই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে আসছে তেহরান।

এ বিষয়ে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো কর্মকর্তা সরাসরি মন্তব্য করেননি। তবে তারা ন্যাটো সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের দেওয়া বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

বিজ্ঞাপন

আঙ্কারা থেকে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “তারা (ইরান) যুক্তরাষ্ট্রের নেতা হিসেবে আমাকে হত্যা করতে চায়। আমি তাদের হিটলিস্টে আছি। আজ সকালে সেই তালিকা দেখেছি, সেখানে সবার ওপরে আমার নাম রয়েছে।”

সূত্র: এএফপি, গালফ নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD