হরমুজ প্রণালিতে ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম। বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টা ৪৮ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, হামলার পর লারাক দ্বীপজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রকৃত মাত্রা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হেনেছে এবং এর ফলে কী ধরনের ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত ১০ দিনেরও বেশি সময় ধরে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে বলে দাবি করা হয়েছে। এর জবাবে ইরানি বাহিনী উপসাগরীয় আরব অঞ্চলে পাল্টা হামলা চালাচ্ছে। এরই মধ্যে জর্ডানে ইরানের হামলায় অন্তত দুই মার্কিন সেনা নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, সিএনএন জানিয়েছে, গত দুই সপ্তাহে ইরানের হামলায় শতাধিক মার্কিন সেনা আহত হয়েছেন। তবে নিরাপত্তাজনিত কারণে এসব হতাহতের তথ্য এতদিন প্রকাশ করা হয়নি বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র: তাসনিম নিউজ, সিএনএন








