Logo

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই, ২০২৬, ১৬:৪৪
সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের জ্বালানি স্থাপনায় সাম্প্রতিক ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরাকে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। হামলায় ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) অন্তত আট সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২৯ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ইরাকের নিনেভেহ প্রদেশে পিএমএফের বিভিন্ন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার পর ওই এলাকায় ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। একই সময় বাসরা প্রদেশের কয়েকটি স্থান থেকেও ধোঁয়া উড়তে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, হামলার পর বাসরায় ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে ছুটে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার ভোরে ‘ইরান-সমর্থিত’ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নির্দেশনায় পরিচালিত ইরাকি গোষ্ঠীগুলো সম্প্রতি সৌদির জ্বালানি অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। এরই জবাবে এ সামরিক অভিযান পরিচালিত হয়েছে।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্র ও সৌদির যুদ্ধবিমান পূর্ব ইরাকের বিভিন্ন এলাকায় অস্ত্রাগার ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত ৭২ ঘণ্টায় সংঘটিত ৩০টি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সেন্টকম আরও দাবি করেছে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের নাগরিক এবং বিভিন্ন স্থাপনায় ৬০০টিরও বেশি হামলা চালিয়েছে। ভবিষ্যতে আরও ক্ষয়ক্ষতি এড়াতে এসব গোষ্ঠীকে সব ধরনের হামলা বন্ধ করার আহ্বানও জানিয়েছে মার্কিন বাহিনী।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD