সৌদিতে বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া

ইয়েমেনে সৌদি আরবের সামরিক হামলার জেরে দেশটির জিজান ও ইয়ানবুর তেল পরিশোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (২৫ জুলাই) সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনায় এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, জিজানে আরামকোর একটি স্থাপনা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ছবিটির সত্যতা যাচাই করেছে বলে জানিয়েছে
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। দেশটির কর্তৃপক্ষও এখনো হামলার বিষয়টি নিশ্চিত করেনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে এর আগে সৌদির সরকার সাধারণ মানুষের প্রতি সতর্কতা জারি করে বলেছিল জিজান ও ইয়ানবুতে যেন সবাই সতর্ক থাকেন।
বিজ্ঞাপন
প্রায় দুই সপ্তাহ আগে সৌদি আরব ইরান থেকে আসা একটি বিমান ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপরই সৌদির সঙ্গে হুতিদের নতুন করে উত্তেজনা তৈরি হয়। এরপর হুতিরা সৌদিতে হামলা চালায়। এর জেরে সৌদি আবারও পাল্টা হামলা চালায়। আজও ইয়েমেনে মিসাইল ছুড়েছে রিয়াদ। এরপর আরামকোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাল হুতিরা।
সূত্র: এএফপি








