দিল্লির বিক্ষোভে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল নিক্ষেপ

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেওয়ার পরপরই সেখানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে প্রথমে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। তবে সেই পাথর বিক্ষোভকারীরা পুলিশের উদ্দেশে ছুড়েছিল কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানায়নি সংবাদমাধ্যমটি।
আর পাথর নিক্ষেপের পরই পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এর আগে আজ শনিবার দুপুর ১২টার আগে নিজের পদত্যাগের কথা জানান সদ্যই সাবেক হওয়া শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপর যন্তর মন্তরে এ নিয়ে উচ্ছ্বাস দেখা যায়।
বিজ্ঞাপন
এরআগে গতকাল আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির একটি প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দীর্ঘ দুই ঘণ্টা বৈঠক করে। ওই সময় ককরোচ পার্টির প্রতিনিধিরা ধর্মেন্দ্রর পদত্যাগের আল্টিমেটাম দিয়ে আসে। আজ আবারও নাড্ডার সঙ্গে ককরোচ পার্টির বৈঠকের সময় নির্ধারণ ছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কিন্তু সকালে ককরোচ পার্টি জানায় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। এর কয়েক ঘণ্টার মধ্যেই ধর্মেন্দ্রর পদত্যাগের ঘোষণা আসে।
নিজের পদত্যাগপত্রে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার দায় নিজের কাঁধে নেওয়ার কথা উল্লেখ করেছেন ধর্মেন্দ্র প্রধান।
বিজ্ঞাপন
এদিকে টাইমস অব ইন্ডিয়ার খবরে আরও বলা হয়েছে, ককরোচ জনতা পার্টির সঙ্গে আলোচনায় অংশ নিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে আরেক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় পৌঁছেছেন। সেখানে পরবর্তী আলোচনা ও পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








