Logo

২৯ বছর আগে প্রশ্নফাঁস আন্দোলন করেছিলেন ভারতের শিক্ষামন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই, ২০২৬, ১৬:০৫
২৯ বছর আগে প্রশ্নফাঁস আন্দোলন করেছিলেন ভারতের শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলন চলছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে। ঠিক এমন সময়ে প্রায় তিন দশক আগের একটি পুরনো ছবি নতুন করে আলোচনায় উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই ছবিতে দেখা যায়, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বর্তমান এই শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত দু হাজার একুশ সালের একটি প্রতিবেদনের তথ্য অনুসারে,১৯৯৭ সালে ওডিশায় একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদের আন্দোলনে যোগ দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। সে সময় তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জাতীয় সম্পাদকের দায়িত্বে ছিলেন। ছাত্রনেতা হিসেবে তিনি প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রাজপথে নেমেছিলেন। তখন তিনি সরকারের কোনো পদে ছিলেন না।

ওই আন্দোলনের অন্যতম কর্মসূচি ছিল ভুবনেশ্বরে ওডিশা সচিবালয়ের সামনে বিক্ষোভ। প্রতিবেদনে বলা হয়, সেখানে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন। পরে পুলিশ লাঠিচার্জ করলে ধর্মেন্দ্র প্রধানও আহত হন। এমনকি তার হাড় ভেঙে গিয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রায় ২৯ বছর আগের সেই আন্দোলনের ছবিগুলো এখন আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কারণ বর্তমানে ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের ভূমিকা নিয়ে সমালোচনা চলছে।

২০২৬ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ঘটনার তদন্ত, গ্রেপ্তার এবং পুনরায় পরীক্ষা নেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জোরালো হয়েছে।

বিশেষ করে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান আন্দোলনে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অন্যতম প্রধান দাবি হিসেবে সামনে এসেছে। এমন পরিস্থিতিতে ১৯৯৭ সালের সেই পুরনো আন্দোলনের ছবি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই মন্তব্য করছেন, যে ধর্মেন্দ্র প্রধান একসময় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছিলেন, এখন একই ধরনের ঘটনায় তাঁকে কঠোর সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD