Logo

মনে হচ্ছে নিজ দেশে ফিরে এসেছি: কলকাতায় পা রেখে তসলিমা নাসরিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ আগস্ট, ২০২৬, ২৪:৩০
মনে হচ্ছে নিজ দেশে ফিরে এসেছি: কলকাতায় পা রেখে তসলিমা নাসরিন
ছবি: সংগৃহীত

প্রায় দুই দশক পর কলকাতায় ফিরে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি বলেছেন, কলকাতায় পা রেখেই তার মনে হয়েছে যেন তিনি নিজের দেশেই ফিরে এসেছেন। শুক্রবার (৩১ জুলাই) কলকাতায় পৌঁছে এক সাক্ষাৎকারে তসলিমা বলেন, দীর্ঘদিন ধরেই তিনি কলকাতাকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে মনে করেন। তাই এই শহরে ফিরে তার মধ্যে ঘরে ফেরার অনুভূতি কাজ করছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ছাড়ার পর কলকাতাকেই নিজের আবাসস্থল হিসেবে বেছে নিয়েছিলেন তসলিমা নাসরিন। তবে তার স্মৃতিকথামূলক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’ ঘিরে তীব্র বিতর্ক ও বিক্ষোভের পর ২০০৭ সালে তাকে কলকাতা ছাড়তে হয়। এরপর থেকে তিনি দিল্লিতে বসবাস করছেন।

আগামী ১ আগস্ট আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার সকালে ৬৩ বছর বয়সী এই লেখিকা কলকাতায় পৌঁছান। রবীন্দ্র সদনে অনুষ্ঠিতব্য ওই অনুষ্ঠানে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সেখানে তার কবিতা আবৃত্তি, সাহিত্যকর্মভিত্তিক সংগীত পরিবেশনা এবং সাহিত্যে তার অবদান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নিজের বক্তব্য প্রসঙ্গে তসলিমা বলেন, তিনি আশা করছেন উপস্থিত মানুষ তার কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং বিশেষ এই আয়োজনের জন্য প্রস্তুত করা কবিতাটি উপভোগ করবেন।

উল্লেখ্য, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০০৩ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন বামফ্রন্ট সরকার তার বই ‘দ্বিখণ্ডিত’ নিষিদ্ধ করেছিল। এরপর বিভিন্ন সময়ে তাকে কলকাতায় ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার এ বিষয়ে আগ্রহ দেখায়নি।

এবারও তার কলকাতা সফরকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস ও সিপিএম এই সফরকে ধর্মীয় বিভাজন তৈরির রাজনৈতিক প্রচেষ্টার অংশ বলে মন্তব্য করেছে।

বিজ্ঞাপন

কলকাতায় অবস্থানকালে নিজের পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করা এবং কলেজ স্ট্রিট ও ঐতিহ্যবাহী কফি হাউসসহ প্রিয় স্থানগুলো ঘুরে দেখার ইচ্ছার কথাও জানিয়েছেন তসলিমা নাসরিন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD