সাম্প্রদায়িক সংঘর্ষে রক্তাক্ত নেপাল, শান্তির আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট এলাকায় কারফিউ জারি করেছে দেশটির সরকার। সহিংসতার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সব পক্ষকে শান্ত থাকার এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ।
বিজ্ঞাপন
এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ দেশের সব নাগরিক, রাজনৈতিক দল, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতি ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য, শান্তি এবং সামাজিক সম্প্রীতি রক্ষা করা সবার সম্মিলিত দায়িত্ব।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হবে। যারা দায়ী, তাদের আইনের আওতায় আনা হবে।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, নেপালের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী। তবে দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এ কারণে ওই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে আসছে।








