Logo

ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ আগস্ট, ২০২৬, ১৫:২৪
ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু
ছবি: সংগৃহীত

গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী, তার স্বামী এবং গর্ভের শিশু নিহত হয়েছেন। হামলার সময় ভয়াবহ বিস্ফোরণের অভিঘাতে মায়ের গর্ভ থেকে শিশুটি বাইরে ছিটকে পড়ে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত চুক্তির পর সাধারণ মানুষের মধ্যে আশা তৈরি হয়েছিল যে ইসরায়েলি বিমান হামলা ও ড্রোনের টহল বন্ধ হবে। একই সঙ্গে চিকিৎসাসেবা, মানবিক ত্রাণ এবং অবাধ চলাচলের সুযোগ নিশ্চিত হবে বলেও তারা প্রত্যাশা করেছিলেন। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশার কোনো প্রতিফলন দেখা যায়নি। বরং হামলা অব্যাহত থাকায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। এতে গাজার বাসিন্দাদের মধ্যে গভীর হতাশা, আতঙ্ক ও অনিশ্চয়তা আরও তীব্র হয়ে উঠেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রবিবার (২ আগস্ট) সকালে গাজা শহরের একটি ফ্ল্যাটে হামলায় একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান। এ ছাড়া গৃহহীন পরিবারগুলো বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিলেও সেখানে হামলা চালানো হচ্ছে। অনেকেই ফিরে এসে দেখছেন তাদের সহায়-সম্বল সব ধ্বংস হয়ে গেছে এবং নতুন করে জীবন শুরু করতে হচ্ছে।

বর্তমানে গাজা উপত্যকার উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলজুড়ে হামলা অব্যাহত রয়েছে। গাজা শহর, খান ইউনিস এবং দেইর আল-বালাহসহ প্রায় প্রতিটি এলাকাই নিয়মিত হামলার শিকার হচ্ছে। এমন পরিস্থিতিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য নিরাপদ আশ্রয়ের কোনো নিশ্চয়তা নেই। কোথায় গেলে নিরাপদ থাকবেন কিংবা কীভাবে জীবন রক্ষা করবেন, সেই অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে হাজারো মানুষের।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD