Logo

গাজা দখলরে জন্য ৩৭ মিলিয়ন ডলার অনুমোদন দিল ইসরায়েল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ আগস্ট, ২০২৬, ১৪:২২
গাজা দখলরে জন্য ৩৭ মিলিয়ন ডলার অনুমোদন দিল ইসরায়েল
ছবি: সংগৃহীত

গাজার আধিকৃত পশ্চিম তীরের ৭০টির বেশি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনায় ১১৩ মিলিয়ন শেকেল বা প্রায় ৩৭ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এই অর্থ বরাদ্দের কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) সরকারি একটি স্টিয়ারিং কমিটির বৈঠকে নতুন এই তহবিল অনুমোদন করা হয়। গত মে মাসে অনুমোদিত ২৫০ মিলিয়ন শেকেলের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

কমিটির তথ্য অনুযায়ী, ইসরায়েলের বসতি স্থাপন বিষয়ক মন্ত্রণালয়কে সরাসরি ১৫৭ মিলিয়ন শেকেল বা প্রায় ৫২ মিলিয়ন ডলার দেওয়া হবে। পাশাপাশি আরও ১৪২ মিলিয়ন শেকেল বা ৪৭ মিলিয়ন ডলারের অর্থ বরাদ্দের প্রতিশ্রুতিও অনুমোদন করা হয়েছে। একই দিনে দেশটির অর্থ কমিটি ওই মন্ত্রণালয়ের জন্য আলাদাভাবে প্রায় ৩০০ মিলিয়ন শেকেল বরাদ্দের অনুমোদন দেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী স্মোটরিচ জানান, পরিকল্পনার আওতায় নতুন দর্শনার্থী কেন্দ্র ও গবেষণা কেন্দ্র নির্মাণ করা হবে। তিনি এই উদ্যোগকে জিয়োনিস্ট পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ভূমি ও সম্পত্তির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানোর অংশ হিসেবে এসব স্থানকে ইহুদি ঐতিহ্যের সঙ্গে সংশ্লিষ্ট এলাকা হিসেবে চিহ্নিত করে আসছে।

তবে কোন কোন স্থান এই পরিকল্পনার আওতায় রয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনার অন্যতম লক্ষ্য বেথলেহেমের কাছে অবস্থিত ঐতিহাসিক ‘সলোমনস পুলস’ এলাকা নিয়ন্ত্রণে নেওয়া।

২০২২ সাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলের বসতি স্থাপন বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে পশ্চিম তীরে ১০৪টি বসতি ও ১৬০টি আউটপোস্ট অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এসব বসতি অবৈধ বলে বিবেচিত।

বিজ্ঞাপন

এদিকে চলতি বছর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। সহিংসতা ও উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের জন্য ইসরায়েলের ধারাবাহিক অর্থ বরাদ্দ নিয়ে সমালোচনা চলছে।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD