Logo

সৌদি আরবের বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ আগস্ট, ২০২৬, ১৭:১৬
সৌদি আরবের বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি বিমানবন্দরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

বিজ্ঞাপন

হুথিদের এমন দাবির মধ্যেই সৌদি আরব ও ইয়েমেনের এই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সম্প্রতি সৌদি আরবের জাহাজে হামলা এবং রিয়াদের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেছেন, একটি ড্রোনের মাধ্যমে নাজরান বিমানবন্দরের সৌদি মালিকানাধীন একটি ‘সংবেদনশীল লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে। তার দাবি, ড্রোনটি সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইয়াহিয়া সারে আরও বলেন, সৌদি আরব ড্রোন ব্যবহার করে ইয়েমেনের সায়াদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করায় জবাব হিসেবে নাজরান বিমানবন্দরে হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে, বিমানবন্দরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলাটি চালানো হয় এবং ড্রোনটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ প্রদেশে প্রাণঘাতী ল্যান্ডমাইন বিস্ফোরণের জন্য হুথিদের দায়ী করেছে।

বিজ্ঞাপন

সোমবারের ওই বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। হুদাইদাহভিত্তিক সরকারের অভিযোগ, হুথিদের ব্যাপক ও নির্বিচারভাবে মাইন পুঁতে রাখার কারণে ওই অঞ্চলটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: এএফপি, আনাদোলু

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD