Logo

চাঁদের বুকে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ আগস্ট, ২০২৬, ১৮:২৫
চাঁদের বুকে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
ছবি: সংগৃহীত

মহাকাশ গবেষণায় নতুন এক ঘটনা সামনে এসেছে। স্পেসএক্সের একটি ফ্যালকন-৯ রকেটের উপরের ধাপ বা আপার স্টেজ চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়েছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তাদের মতে, রকেটের অংশটি চাঁদের আইনস্টাইন ক্রেটারের কাছাকাছি এলাকায় আঘাত হেনেছে। এ অঞ্চলটি পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদের আলোকিত অংশে অবস্থিত। খবর বিবিসির।

বিজ্ঞাপন

রকেটটি গত বছর উৎক্ষেপণ করা হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী প্রায় ৪ হাজার কেজি ওজনের আপার স্টেজটি মহাকাশে বিচ্ছিন্ন করা হলেও পরে সেটি নিয়ন্ত্রণহীনভাবে চাঁদের দিকে ধাবিত হয়ে শেষ পর্যন্ত সংঘর্ষের পথে চলে যায়।

বিজ্ঞানীরা টেলিস্কোপের সাহায্যে এ সংঘর্ষের প্রভাব ও অবস্থান পর্যবেক্ষণ করছেন। তবে ঘটনাটি সরাসরি সম্প্রচার করা সম্ভব হয়নি। কারণ, সংঘর্ষস্থল থেকে তাৎক্ষণিক সরাসরি দৃশ্য বা চিত্র পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাসার মুখপাত্র জিমি রাসেল জানিয়েছেন, এই সংঘর্ষে পৃথিবীর কোনো ঝুঁকি নেই । বরং এ ঘটনা থেকে চাঁদসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং মহাকাশে বিচরণরত বস্তুর গতিপথ নির্ণয়ের প্রযুক্তি আরও উন্নত করতে কাজ করবে নাসা।

অন্যদিকে, জ্যোতির্বিজ্ঞানী ম্যাট বোথওয়েল মহাকাশে ক্রমবর্ধমান মহাকাশ বর্জ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, পৃথিবীর কক্ষপথে দিন দিন পরিত্যক্ত রকেট, উপগ্রহ ও অন্যান্য বস্তুর সংখ্যা বাড়ছে। এ প্রবণতা অব্যাহত থাকলে আগামী কয়েক দশকের মধ্যে নিরাপদে মহাকাশযান উৎক্ষেপণ ও পরিচালনা করা আরও জটিল হয়ে উঠতে পারে।

সূত্র: বিবিসি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD