বাংলাদেশে ফিরতে চান তসলিমা নাসরিন

প্রায় দুই যুগ পর কলকাতায় গিয়ে আবারও বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। তবে আপাতত ভারতেই থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তসলিমা নাসরিন। এ সময় বাংলাদেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, দেশে ফিরতে তিনি অবশ্যই আগ্রহী। দীর্ঘ ৩২ বছর ধরে নির্বাসনে থাকা তসলিমা জানান, বাংলাদেশে ফিরতে না পারার বিষয়টি তার অনিচ্ছার কারণে নয়।
বাংলাদেশে ফিরতে না পারার কারণ হিসেবে তিনি জানান, বাংলাদেশ সরকার তার পাসপোর্ট নবায়ন করছে না। একই সঙ্গে তার সুইডিশ পাসপোর্টেও বাংলাদেশে প্রবেশের ভিসা দেওয়া হচ্ছে না। ফলে দেশে ফেরার জন্য তার হাতে বর্তমানে কোনো বৈধ ভ্রমণ নথি নেই।
তসলিমা বলেন, বাংলাদেশে যেতে না চাওয়ার বিষয়টি এমন নয়; বরং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনি ফিরতে পারছেন না। আপাতত ভারতেই অবস্থান করবেন বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কলকাতা ছাড়ার সময় শহরটি থেকে পাওয়া ভালোবাসা ও স্মৃতির কথা উল্লেখ করে তসলিমা বলেন, সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা তাকে আবেগাপ্লুত করেছে। মানুষের ভালোবাসায় তার চোখে পানি চলে এসেছে বলেও জানান তিনি।
ভবিষ্যতে কলকাতায় আবার আসার ইচ্ছার কথাও জানিয়েছেন তসলিমা। অক্টোবর অথবা আগামী জানুয়ারিতে ফের কলকাতায় আসতে পারেন বলে জানান তিনি। পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
প্রায় ২০ বছর পর গত ৩১ জুলাই কলকাতায় যান তসলিমা নাসরিন। সেখানে গিয়ে ১ আগস্ট রবীন্দ্রসদনে একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানে তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রায় দুই যুগ পর কলকাতায় ফিরে তিনি সেখানকার মানুষের কাছ থেকে উষ্ণ ভালোবাসা ও সমর্থন পেয়েছেন বলে জানান।
সূত্র: সংগৃহীত








