বাংলাদেশ ও ভারতের আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্য, জবাব দিলেন দীপকে

বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সঙ্গে ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) সাম্প্রতিক আন্দোলনের তুলনা টেনে মন্তব্য করেছিলেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তার সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিত দীপক। তার মতে, দুই দেশের আন্দোলনকে একইভাবে দেখার সুযোগ নেই।
বিজ্ঞাপন
সোমবার (৩ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপক বলেন, বাংলাদেশ ও নেপালের আন্দোলনের সঙ্গে দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের তুলনা করা হচ্ছে মূলত তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে। তিনি বলেন, তাদের আন্দোলন আলাদা।
এর আগে রোববার তসলিমা নাসরিন বলেন, সিজেপির আন্দোলন সম্পর্কে তিনি খুব বেশি জানেন না। তবে একটি ভিডিও দেখার পর তার কাছে ২০২৪ সালের বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা মনে হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তসলিমার ভাষ্য, বাংলাদেশের ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত তাদের প্রত্যাশার সঙ্গে মেলেনি। শুরুতে তিনি মনে করেছিলেন, শিক্ষার্থীরা শুধু কোটা ব্যবস্থা বাতিলের দাবি জানাচ্ছে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দাবি মেনে নিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সরকারের পতন ঘটে। পরে এর পেছনে জিহাদি গোষ্ঠীর সংশ্লিষ্টতা ছিল বলে তিনি দাবি করেন। তার মতে, এর পরিণতি বাংলাদেশের জন্য ইতিবাচক হয়নি।
তসলিমার বক্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি অভিজিত দীপক বলেন, দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর সিজেপির দায়িত্ব অনেক বেড়েছে। আগামী দিনে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
ভারতে গত মাসে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপির নেতৃত্বে আন্দোলন শুরু হয়। পরে এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরাও যুক্ত হন। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন।
বিজ্ঞাপন
সূত্র: পিটিআই








