নিয়োগ পরীক্ষার অনিয়মে ঝাড়খণ্ডে বিক্ষোভ, ককরোচ পার্টির সমর্থন

ভারতে চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে আন্দোলন আরও জোরালো হয়েছে। ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং রাজ্যের নিয়োগ ব্যবস্থায় সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা।
বিজ্ঞাপন
সোমবার (৩ আগস্ট) রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে এসব দাবিতে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। এরই মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির সমর্থন পাওয়ার পর আন্দোলন আরও গতি পেয়েছে।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনে যোগ দিয়ে রোববার অনশনে বসেন দেবেন্দ্রনাথ। প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগ থেকেই আন্দোলনের সূত্রপাত। আন্দোলনকারীদের দাবি, এসব অনিয়মের কারণে বারবার চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দেবেন্দ্রনাথ মাহাতো জানান, গত মাসে ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর আন্দোলন শুরু হয়। তার ভাষ্য অনুযায়ী, ২ জুলাই ফল প্রকাশের পর ৫ জুলাই বিক্ষোভ শুরু করেন তারা। ৭ জুলাই রাজ্য সরকারের সঙ্গে বৈঠক এবং পরদিন কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়। পরে ২০ জুলাই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন অভিযোগের প্রমাণ জমা দেওয়া হয়।
তার অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চললেও সরকার ও ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) শিক্ষার্থীদের উদ্বেগের কার্যকর সমাধান করতে পারেনি।
দেবেন্দ্রনাথ বলেন, মুখ্যমন্ত্রীর কাছে উত্থাপিত দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তার অনশন চলবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল ধরে রাখা এবং আন্দোলন আরও জোরদার করতেই তিনি অনশনে বসেছেন বলে জানান।
বিজ্ঞাপন
আন্দোলনকারীদের অন্যতম দাবি হলো, ১৪তম প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা এবং টিডিপিএল সংস্থার মাধ্যমে পরিচালিত সব পরীক্ষার তদন্ত করা। পাশাপাশি অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, প্রশাসনিক গাফিলতির কারণে বারবার তাদের কর্মজীবনের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
জেপিএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে রাঁচিতে টানা নয় দিন ধরে অবস্থান ও বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। রোববার আন্দোলনের অংশ হিসেবে মশাল মিছিলও করেন তারা।
বিজ্ঞাপন
আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ঝাড়খণ্ডের ২৪টি জেলায় আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। বিতর্কিত জেপিএসসি পরীক্ষা বাতিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবিও রয়েছে তাদের।
এদিকে অভিযোগের তদন্তে ঝাড়খণ্ড সিআইডি এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে। তবে তদন্ত চললেও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাঁচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি শিক্ষার্থীদের দাবির প্রতি সংগঠনটির সমর্থনের কথা জানান।
রোববার এক ভিডিও বার্তায় অভিজিৎ দীপকে বলেন, ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সিজেপির পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি।
আন্দোলনরত এক ছাত্রী ভিডিওতে অভিজিৎ দীপকের কাছে সহযোগিতার আবেদন জানান। শিক্ষার্থীরা জানান, দিল্লির জন্তর মন্তরে আন্দোলনের সময় সিজেপি যেভাবে পাশে দাঁড়িয়েছিল, ঝাড়খণ্ডের আন্দোলনেও তারা একই ধরনের সহযোগিতা প্রত্যাশা করছেন।
বিজ্ঞাপন
অভিজিৎ দীপকে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, আন্দোলন আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দাবিগুলো সংশ্লিষ্ট মহলে তুলে ধরারও প্রতিশ্রুতি দেন তিনি।








