Logo

ভারত সীমান্তে হঠাৎ ২৫০ চীনা কামান মোতায়েন করল পাকিস্তান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ আগস্ট, ২০২৬, ১৮:৫৩
ভারত সীমান্তে হঠাৎ ২৫০ চীনা কামান মোতায়েন করল পাকিস্তান
ছবি: সংগৃহীত

ভারতের সীমান্তবর্তী এলাকায় ২৫০টি এসএইচ-১৫ ট্রাকভিত্তিক স্বয়ংচালিত হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। চীনে তৈরি ১৫৫ মিলিমিটার ক্যালিবারের এসব কামান ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে পরিকল্পিতভাবে স্থাপন শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পর নিজেদের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও কার্যকর করে গড়ে তোলার অংশ হিসেবেই পাকিস্তান এই পদক্ষেপ নিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা নোরিনকো’র তৈরি এসএইচ-১৫ মূলত পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ব্যবহৃত পিসিএল-১৮১ হুইলড সেলফ-প্রোপেল্ড হাউইটজারের রপ্তানি সংস্করণ। ৬X৬ আর্মার্ড শানসি ট্রাক চ্যাসিসের ওপর স্থাপিত এই কামান ব্যবস্থা দ্রুত মোতায়েন ও উচ্চ গতিশীলতার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে এবং দুর্গম এলাকায় দ্রুত অবস্থান পরিবর্তনে সক্ষম।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এই ১৫৫ মিমি/৫২-ক্যালিবআরের আর্টিলারি প্ল্যাটফর্ম থেকে মানসম্মত ন্যাটো-স্ট্যান্ডার্ড গোলাবারুদ ছুড়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। অন্যদিকে, রকেট-অ্যাসিস্টেড ভি-ল্যাপ প্রজেক্টাইল ব্যবহার করে এটি দিয়ে ৫৩ থেকে ৭২ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও হামলা চালানো যায় বলে জানা গেছে।

চীনের তৈরি এই কামান ব্যবস্থায় অত্যাধুনিক স্বয়ংক্রিয় গোলাবর্ষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জলচালিত স্থিতিশীলতা ব্যবস্থা সংযুক্ত রয়েছে। ফলে খুব অল্প সময়ের মধ্যে কামান যুদ্ধের জন্য প্রস্তুত করা যায় এবং প্রতি মিনিটে সর্বোচ্চ ছয় রাউন্ড পর্যন্ত গোলাবর্ষণ করা সম্ভব। একই সঙ্গে হামলা চালানোর পর প্রতিপক্ষ পরিস্থিতি বুঝে ওঠার আগেই দ্রুত স্থান পরিবর্তনের সক্ষমতাও রয়েছে এই ব্যবস্থার।

বিজ্ঞাপন

ভারতীয় প্রতিরক্ষা সূত্রের দাবি, ২৫০টি এসএইচ-১৫ কামান যুক্ত হওয়ায় পাকিস্তান একাধিক আর্টিলারি রেজিমেন্টকে আধুনিক অস্ত্রে সজ্জিত করতে পারবে। এর ফলে দেশটির দূরপাল্লার প্রচলিত হামলা চালানোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD