Logo

আমি যতদিন প্রধানমন্ত্রী, ইরানকে পরমাণু অস্ত্র পেতে দেব না

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ আগস্ট, ২০২৬, ২০:১৩
আমি যতদিন প্রধানমন্ত্রী, ইরানকে পরমাণু অস্ত্র পেতে দেব না
ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান আবারও স্পষ্ট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, চুক্তি হোক বা না হোক, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

রবিবার (৯ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, যতদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন, ততদিন ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না। যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা কোন দিকে এগোচ্ছে, সেটিকে এ অবস্থানের ক্ষেত্রে প্রভাবক হিসেবে দেখছেন না তিনি।

ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করে আসছে ইসরায়েল। তবে তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।

একই বৈঠকে গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবও প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে বলেন, হামাস ‘প্রকৃত অর্থে’ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নেতানিয়াহুর ভাষ্য, হামাসের অস্ত্র সক্ষমতা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা থেকে কোনো সেনা সরাবে না। একই সঙ্গে ইসরায়েলি সেনা ও নাগরিকদের জন্য যেকোনো হুমকি মোকাবিলা অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, গাজা নিয়ে প্রস্তাবিত ১৫ দফার নথি ইসরায়েল প্রত্যাখ্যান করছে। হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহারের প্রশ্নই আসে না।

বিজ্ঞাপন

গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে তুলে ধরা হলেও নেতানিয়াহুর বক্তব্যে ইসরায়েলের অবস্থান স্পষ্ট হয়েছে। হামাসের অস্ত্র সমর্পণকে গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রধান শর্ত হিসেবে দেখছে দেশটি। এতে যুদ্ধ বন্ধ ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধানের বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থানের পার্থক্যও সামনে এসেছে।

একই সঙ্গে ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকানো এবং গাজায় হামাসকে নিরস্ত্রীকরণ—দুই ক্ষেত্রেই কঠোর অবস্থান বজায় রাখার বার্তা দিয়েছেন নেতানিয়াহু। তাঁর বক্তব্য অনুযায়ী, কূটনৈতিক আলোচনা চললেও ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্য থেকে ইসরায়েল সরে আসবে না।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD