যতক্ষণ আমি প্রধানমন্ত্রী, গাজা বা ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে না

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, হামাস সব অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজার দখল করা অঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে না।
বিজ্ঞাপন
একই সঙ্গে নেতানিয়াহু দাবি করেছেন, তিনি যতদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন গাজা কিংবা পশ্চিমতীরে কোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না।
রবিবার (৯ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, “যতক্ষণ আমি প্রধানমন্ত্রী, গাজা বা পশ্চিমতীরে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে না।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গাজা নিয়ে ‘বোর্ড অব পিস’-এর ১৫ দফা প্রস্তাবও প্রত্যাখ্যানের কথা জানান তিনি। নেতানিয়াহুর ভাষ্য, হামাস প্রকৃত অর্থে অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যাবে না। পাশাপাশি ইসরায়েলি সেনা ও নাগরিকদের জন্য হুমকি তৈরি হলে তা প্রতিহত করার কথাও বলেন তিনি।
হামাসের নিরস্ত্রীকরণের বিষয়ে নেতানিয়াহু বলেন, শুধু কিছু অস্ত্র নয়, ভারী অস্ত্রসহ সব ধরনের অস্ত্র সমর্পণের বিষয়টিই তিনি বোঝাচ্ছেন। তার দাবি, ইসরায়েল ‘বাস্তব নিরস্ত্রীকরণ’ চায়, কোনো প্রতীকী বা কাল্পনিক ব্যবস্থা নয়।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান নেতানিয়াহু। তিনি বলেন, আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু প্রস্তাব এসেছে, যার কিছু ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হলেও অন্য কিছু গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞাপন
এর আগে গত সপ্তাহে হামাস প্রথমবারের মতো জানায়, তারা ভারী অস্ত্র সমর্পণে প্রস্তুত। তবে এর আগে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করতে হবে বলে শর্ত দেয় সংগঠনটি। বর্তমানে গাজা উপত্যকার প্রায় ৭০ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: সিএনএন








