গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাংকে বিস্ফোরক হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংকে বিস্ফোরক দিয়ে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে এ হামলা হয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
বিজ্ঞাপন
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজার কথিত ‘হলুদ লাইন’-এর কাছে গিবাতি ব্রিগেডের একটি ট্যাংক লক্ষ্য করে বিস্ফোরক হামলা চালানো হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে একই দিনে গাজায় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ‘হলুদ লাইন’-এর কাছে অবস্থানরত ইসরায়েলি সেনাদের দিকে ওই দুই ফিলিস্তিনি এগিয়ে আসছিলেন। তাদের হুমকি হিসেবে বিবেচনা করে গুলি চালানো হলে দুজনই নিহত হন।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী ওই দুই ব্যক্তিকে হুমকি হিসেবে চিহ্নিত করলেও এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি। যুদ্ধবিরতি চলমান থাকার মধ্যেই গাজায় এসব ঘটনা ঘটল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ট্যাংকে হামলা এবং দুই ফিলিস্তিনি নিহতের ঘটনাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। এসব ঘটনার জবাবে গাজায় হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা।
সূত্র: টাইমস অব ইসরায়েল








