Logo

রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটো

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬, ১৬:৪১
রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটো
ছবি: সংগৃহীত

রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর একটি যুদ্ধবিমান। রবিবার ভোরে ইউক্রেন সীমান্তসংলগ্ন এলাকায় ন্যাটোর আকাশ টহল মিশনে থাকা স্পেনের একটি এফ-১৮ যুদ্ধবিমান ড্রোনটি ধ্বংস করে। চলতি বছরে রোমানিয়ার আকাশসীমায় এ নিয়ে চতুর্থ ড্রোন ভূপাতিত করা হলো। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি আবারও ইউক্রেন যুদ্ধের প্রভাব ন্যাটোভুক্ত দেশগুলোর আকাশসীমায় ছড়িয়ে পড়ার আশঙ্কাকে সামনে এনেছে। ইউক্রেনের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকায় রোমানিয়ায় রুশ ড্রোনের অনুপ্রবেশের ঘটনা একাধিকবার ঘটেছে।

এর আগে পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলেও একই ধরনের ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত শুক্রবার লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে ন্যাটো। এর আগে জুন মাসেও লাটভিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী আরেকটি ড্রোন ভূপাতিত করেছিল ন্যাটো বাহিনী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, রবিবার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন করে ড্রোন ভূপাতিতের ঘটনাটি ঘটেছে ইউক্রেন ও মলদোভার সীমান্তসংলগ্ন এলাকায়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোনটি মলদোভার দিক থেকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল। পরে ন্যাটোর বিমান টহল মিশনে থাকা একটি স্প্যানিশ এফ-১৮ যুদ্ধবিমান সেটিকে ভূপাতিত করে।

ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে রোমানিয়ায় স্পেনের সেনাবাহিনী নিযুক্ত আছে। রোববার তাদের একটি এফ-১৮ যুদ্ধবিমান থেকে ড্রোনটি ধ্বংস করা হয়। এর ধ্বংসাবশেষ ইউক্রেন সীমান্তের কাছে গালাতি অঞ্চলের একটি জনমানবহীন এলাকায় গিয়ে পড়ে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ঝুঁকিতে পড়া দেশগুলোর মধ্যে রোমানিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্ত অন্যতম। ২০২৩ সালে দানিউব নদীর তীরে ইউক্রেনের বন্দরগুলো লক্ষ্য করে রাশিয়ার ধারাবাহিক ড্রোন হামলার সময় ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ রোমানিয়ার ভূখণ্ডেও পাওয়া যায়। বিশেষ করে ইউক্রেনের ইজমাইল ও রেনি বন্দরে হামলার সময় সীমান্তবর্তী রোমানিয়ার বিভিন্ন এলাকায় এসব ধ্বংসাবশেষ পড়ার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD