ভারতে বিদ্যুৎ রপ্তানি ৫০ শতাংশ কমালো নেপাল

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প। দেশটির ১৩টি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতির মুখে পড়ায় ভারতে বিদ্যুৎ রপ্তানি প্রায় ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে নেপাল। ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলোর মধ্যে ১৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দেবীঘাট জলবিদ্যুৎ প্রকল্পও রয়েছে।
বিজ্ঞাপন
নেপাল সাধারণত প্রতিদিন ভারতকে প্রায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। তবে জলবিদ্যুৎকেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে সেই সরবরাহ কমিয়ে ৪০০ মেগাওয়াট করা হয়েছে।
ভারতে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি তদারককারী সংস্থা গ্রিড ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী, নেপালে ভয়াবহ বন্যার দিন বুধবারও দেশটি থেকে ভারতে ৯৬৩ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বন্যায় ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—আপার ত্রিশূলি ২১৬ মেগাওয়াট, রসুয়াগঢ়ী ১১১ মেগাওয়াট, রাসুয়া ভোটেকোশী ১২০ মেগাওয়াট, সানজেন খোলা ৭৮ মেগাওয়াট, আপার মইলুং এ ৬ দশমিক ৪২ মেগাওয়াট, মইলুং খোলা ৫ মেগাওয়াট, লাইডং খোলা ২০ মেগাওয়াট, চিলিমে ২২ মেগাওয়াট, ত্রিশূলি হাইড্রোপাওয়ার ২৪ মেগাওয়াট এবং দেবীঘাট ১৪ মেগাওয়াট।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে আপার ত্রিশূলি-৩এ ৬০ মেগাওয়াট, আপার ত্রিশূলি ৩বি ৩৭ মেগাওয়াট এবং মিডল ত্রিশূলি গঙ্গা ১৫ দশমিক ৬ মেগাওয়াট ক্ষমতার প্রকল্প।
নেপালে দৈনিক প্রায় ৪ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এর প্রায় ৯০ শতাংশই জলবিদ্যুৎনির্ভর। বর্ষাকালে দেশটির পাহাড়ি নদীগুলোতে পানির প্রবাহ ও স্রোতের তীব্রতা বাড়ায় জলবিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পায়। চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ সাধারণত ভারতকে রপ্তানি করে নেপাল।
বিজ্ঞাপন
তবে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় একাধিক বিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ও রপ্তানি—দুই ক্ষেত্রেই প্রভাব পড়েছে।








