Logo

ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড নেপাল, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬, ১৮:১৭
ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড নেপাল, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭
ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যায় পরিস্থিতি ক্রমেই আরও শোচনীয় হয়ে উঠছে। বিশেষ করে রাসুয়া জেলায় বন্যার পর বিভিন্ন এলাকা থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যাকবলিত অঞ্চলগুলো থেকে ৫৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ৪৭৩ জন।

বিজ্ঞাপন

এর আগে দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা ৫৩৮ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিল। নতুন তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা আরও বেড়েছে।

বন্যাদুর্গত এলাকায় বর্তমানে ৪ হাজার ৪৭৩ জন পুলিশ সদস্য উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। তাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিচ্ছেন।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার হিসাবে, এখনো ৯৭৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক।

বিজ্ঞাপন

তবে মৃতের সংখ্যা নিয়ে দেশটির পুলিশ ও দুর্যোগ প্রশমন সংস্থার দেওয়া তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত বুধবার সকালে হঠাৎ করে রাসুয়া অঞ্চলে ভয়াবহ ঢল নেমে আসে। এতে ত্রিশূলি ও নারায়নি নদীর পানি দ্রুত বেড়ে যায়। একই সঙ্গে ভোটেকোশি নদীর পানিও বিপৎসীমার দিকে ফুলে ওঠে। পাহাড় থেকে নেমে আসা পানির সঙ্গে ভূমিধসের কাদা ও পাথর যুক্ত হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলে।

বিজ্ঞাপন

প্রবল স্রোতের কারণে বন্যার পানি পথে থাকা বিভিন্ন অবকাঠামো ধ্বংস করে দেয়। ঘরবাড়ি, সেতু, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন স্থাপনা পানির স্রোতে ভেসে যায়।

নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতও এই দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন নিখোঁজ রয়েছেন। চীনের পক্ষ থেকে প্রথম দিকে তিনজনের মৃত্যুর খবর জানানো হলেও এরপর নতুন করে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ঘটেছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD