Logo

‘বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬, ২১:১৫
‘বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’
ছবি: সংগৃহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ এবং এতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। চুক্তিটি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে—এমন সব ধরনের উন্নয়ন তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞাপন

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন—বাংলাদেশের উপ-পররাষ্ট্রসচিব হুমায়ুন কবিরের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ বিষয়ে মন্তব্য করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশ যদি ওই চুক্তিতে যোগ দেয়, সেটি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত এবং এতে অন্য কোনো দেশের অস্বস্তির কারণ হওয়া উচিত নয়। তবে ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে—এমন সব উন্নয়ন তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD