চাপের মুখে সিদ্ধান্ত বদল, বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দিল নেপাল

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার পর চলমান উদ্ধার তৎপরতায় বিদেশি বাহিনীকে যুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যানের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে দেশটির সরকার। তীব্র চাপের মুখে অবস্থান বদলে কাঠমান্ডু জানিয়েছে, নেপালের নির্দিষ্ট কিছু বিশেষ এলাকায় বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের কাজ করার অনুমতি দেওয়া হবে।
বিজ্ঞাপন
এর আগে গত ২৬ আগস্ট বুধবার, নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া এবং সীমান্তের ওপারে তিব্বতের গিরং জেলায় এক প্রলয়ংকরী বিপর্যয় নেমে আসে। মূলত ভোতকোশি এবং তার শাখানদী লেহন্দের একটি ব্যারিয়ার হ্রদ (তুষার, পাথর বা অন্যান্য প্রাকৃতিক বাধার কারণে পানির প্রবাহ আটকে তৈরি হওয়া অস্থায়ী জলাধার) ভেঙে পড়ায় এই ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়। হ্রদটি ভেঙে যাওয়ার পর লাখ লাখ ঘনমিটার পানি এবং সেই সাথে ধেয়ে আসা টনকে টন কাদা, পাথর ও জঞ্জাল দুই দেশের সীমান্ত সংলগ্ন দু’টি জেলার বিস্তীর্ণ এলাকাকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কাঠমান্ডু ও বেইজিংয়ের হিসেব অনুযায়ী, আকস্মিক বন্যা বা হড়পা বানের জেরে শুধু নেপালে নিখোঁজ হয়েছেন ১ হাজার ৯২৪ জন এবং চীনের তিব্বতে নিখোঁজ হয়েছেন ৫৫৮ জন। পানিতে ভেসে গিয়ে কিংবা বানের সঙ্গে আসা কাদা-পাথর-জঞ্জালের তলায় চাপা পড়ে নিখোঁজ হয়েছেন তারা। নিখোঁজদের মধ্যে নেপালি ও তিব্বতিদের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়াসহ ৩৫টি দেশের প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক আছেন।
বিজ্ঞাপন
আকস্মিক বন্যার পর উদ্ধারকাজে নেপালি উদ্ধারকারী বাহিনীকে সহযোগিতা করতে চেয়ে কাঠমান্ডুকে প্রস্তাব দিয়েছিল ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ, কিন্তু কাঠমান্ডু সেই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছিল, অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য যথেষ্ট দক্ষতা নেপালের উদ্ধারকারী বাহিনীর রয়েছে এবং এক্ষেত্রে বিদেশি কোনো উদ্ধারকারী দলের সহযোগিতার প্রয়োজন নেই।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী। তিনি বলেন, এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তাব আসা স্বাভাবিক। তবে নেপালের উদ্ধারকারী বাহিনী দক্ষতার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করছে। এই মুহূর্তে বিদেশি উদ্ধারকারী দলের সহযোগিতার প্রয়োজন নেই।
তবে লোক বাহাদুর ছেত্রী এই বক্তব্য দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কাঠমান্ডু পোস্টকে জানান, সরকার তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং নেপালের কিছু বিশেষ জায়গায় বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের কাজ করার অনুমতি দেওয়া হবে।
বিজ্ঞাপন
কাঠমান্ডু পোস্টকে ওই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং কিছু বিশেষজ্ঞকে নেপালে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ব্যাপক চাপ এসেছে। কারণ বন্যায় বিভিন্ন দেশের নাগরিকও নিখোঁজ হয়েছেন। তবে নেপাল নির্দিষ্ট কিছু এলাকায় সীমিতসংখ্যক বিশেষজ্ঞকে প্রবেশের অনুমতি দিচ্ছে।
সূত্র: কাঠামান্ডু পোস্ট








