নেতানিয়াহুর ছেলেকে হত্যার পরিকল্পনা ইরানের, যেভাবে বাঁচলেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে হত্যার জন্য ইরানের পক্ষ থেকে গুরুতর হুমকি ছিল বলে জানিয়েছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। হুমকির বিষয়টি জানার পর নিরাপত্তার কারণে ফ্লোরিডা থেকে দ্রুত ইসরায়েলে ফিরিয়ে নেওয়া হয় ইয়ারকে।
বিজ্ঞাপন
শনিবার (২৯ আগস্ট) শিন বেত এক বিবৃতিতে জানায়, ইয়ার নেতানিয়াহুর ক্ষতি করার বিষয়ে একটি গুরুতর হুমকি পাওয়া গিয়েছিল। পরিস্থিতি মূল্যায়নের পর ইয়ার ও তার নিরাপত্তা দলের সদস্যদের জরুরি ভিত্তিতে ইসরায়েলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
ইরানি হুমকির বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ফ্লোরিডার বোকা রাটনভিত্তিক একটি সংবাদমাধ্যম। গত মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে পরিস্থিতি সম্পর্কে অবগত এক মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার বক্তব্য তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরে ফ্লোরিডায় ইয়ারকে হত্যার জন্য ইরানের একটি পরিকল্পনা শনাক্ত করে ইসরায়েলি গোয়েন্দারা। পরে বিষয়টি মার্কিন কর্তৃপক্ষকে জানানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মার্কিন ওই সূত্রের দাবি, গোয়েন্দা মূল্যায়নে ইরানি এজেন্টদের মিয়ামি এলাকায় অবস্থান এবং ইয়ারের বাসস্থান ও চলাফেরার ওপর নজরদারি চালানোর তথ্য পাওয়া যায়।
ইয়ার সাধারণত ইসরায়েলি নিরাপত্তারক্ষীদের ঘনিষ্ঠ নিরাপত্তার মধ্যে চলাফেরা করেন। হুমকির তথ্য পাওয়ার পর তাকে দ্রুত ওই এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে কোনো ব্যক্তিগত জিনিসপত্র না নিয়েই তিনি ইসরায়েলে ফিরে যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।
বিজ্ঞাপন
এর আগে গত সপ্তাহে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানিয়েছিলেন, ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছে। তবে সে সময় তিনি ইয়ার নাকি তার অন্য ছেলে আভনারকে লক্ষ্য করা হয়েছিল, তা স্পষ্ট করেননি।
নেতানিয়াহু বলেন, ইরান তার এক ছেলেকে লক্ষ্যবস্তু করেছিল এবং তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল।








