Logo

লোডশেডিং নিয়ে বিদ্যুৎকর্মীকে কসম খাওয়ালেন গ্রামবাসী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬, ১৪:৩৮
লোডশেডিং নিয়ে বিদ্যুৎকর্মীকে কসম খাওয়ালেন গ্রামবাসী
ছবি: সংগৃহীত

ভারতের লখনৌর গোন্ডা গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকটে ভুগছেন। দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বিদ্যুৎকেন্দ্রে গিয়ে প্রতিবাদ করেছেন তারা। এ সময় সঙ্গে করে ‘হনুমান চালিশা’ নিয়ে গিয়ে বিদ্যুৎকেন্দ্রের এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে সেটিতে হাত রেখে বিদ্যুৎ সরবরাহের প্রকৃত হিসাব জানাতে বলেন গ্রামবাসীরা।

বিজ্ঞাপন

গত শুক্রবার কাত্রা বাজার বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রতিবাদ চলাকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা জুনিয়র ইঞ্জিনিয়ারকে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এ ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন উপস্থিত কয়েকজন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ থাকলেও তাদের এলাকার গ্রিডে পর্যাপ্ত বিদ্যুৎ দেওয়া হচ্ছে না। এমনকি দিনে দুই ঘণ্টাও টানা বিদ্যুৎ পাওয়া যায় না বলে দাবি করেন তারা। তাদের ভাষ্য, গত ছয় মাস ধরে এ সমস্যার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অন্যদিকে, ঘটনার পর বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, গ্রামবাসীরা বিদ্যুৎকেন্দ্রে গিয়ে কর্মীদের হুমকি ও মারধর করেছেন এবং সরকারি সম্পদের ক্ষতি করেছেন।

ঘটনার পর স্থানীয় বিধায়ক বাওয়ান সিং দ্রুত ৫ এমভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার চালুর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD