Logo

আবরও রাজপথে চাকরিপ্রার্থীরা, অবরুদ্ধ কলকাতা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬, ১৮:৪৬
আবরও রাজপথে চাকরিপ্রার্থীরা, অবরুদ্ধ কলকাতা
ছবি: সংগৃহীত

পুলিশের পোশাক পরার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীরা এবার নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে রাজপথে নেমেছেন। লিখিত ও শারীরিক সক্ষমতার পরীক্ষা শেষ হওয়ার পাশাপাশি সাক্ষাৎকার পর্বও সম্পন্ন হলেও এখনো নিয়োগপত্র না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

বিজ্ঞাপন

সোমবার (৩১ আগস্ট) কলকাতার শিয়ালদহ থেকে ধর্মতলার চৌমাথা পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল করেন পশ্চিমবঙ্গ পুলিশের চাকরিপ্রার্থীরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার প্রার্থী এতে অংশ নেন।

আন্দোলনকারীদের অভিযোগ, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগপ্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে আছে। লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সাক্ষাৎকার শেষ হওয়ার পরও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি।

মিছিলে অংশ নেওয়া চাকরিপ্রার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। সেগুলোতে লেখা ছিল—‘এবার পূজায় উর্দি চাই’ এবং ‘অপেক্ষা আর করছি না, রেজাল্ট ছাড়া যাচ্ছি না।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

চাকরিপ্রার্থীদের দাবি, দ্রুত চূড়ান্ত ফল প্রকাশের পাশাপাশি দুর্গাপূজার আগেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মিছিলের কারণে ধর্মতলায় যানজট

বিজ্ঞাপন

চাকরিপ্রার্থীদের বড় মিছিল ও বিক্ষোভের কারণে কলকাতার ধর্মতলা এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত।

২০২৪ সালে নিয়োগ বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন

আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ভাষ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য ২০২৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২০২৫ সালের নভেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী সময়ে শারীরিক সক্ষমতার পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষায় সফল প্রার্থীদের ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়।

চাকরিপ্রার্থীদের দাবি, সাক্ষাৎকার পর্বও শেষ হয়েছে। কিন্তু এরপরও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

নির্বাচনের পর ফল প্রকাশের আশ্বাস

চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন থাকায় নিয়োগপ্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সে সময় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন শেষে চূড়ান্ত ফল প্রকাশ করে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়।

তাদের দাবি, মে মাসে নির্বাচনের ফল প্রকাশের পরও কয়েক মাস পেরিয়ে গেলেও নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়নি। আগস্ট শেষ হয়ে সেপ্টেম্বর শুরু হতে চললেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

বিজ্ঞাপন

‘এবার পূজায় পুলিশের উর্দি পরতে চাই’

আন্দোলনকারীদের একজন উত্তর ২৪ পরগনার হাবরার বাসিন্দা সৌমেন বিশ্বাস বলেন, সামনে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এর আগেই রাজ্য সরকারের নিয়োগপ্রক্রিয়া শেষ করা উচিত।

তিনি বলেন, ‘এবার পূজায় পুলিশের উর্দি পরে আমরা কর্তব্য পালন করতে চাই।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD