Logo

যুদ্ধ থামানোর আহ্বান মোদির, পুতিন বললেন—‘আমরা সেদিকেই এগোচ্ছি’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪৯
যুদ্ধ থামানোর আহ্বান মোদির, পুতিন বললেন—‘আমরা সেদিকেই এগোচ্ছি’
ছবি: সংগৃহীত

সাংহাই কো-অপারেশন সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে পুতিনকে ‘অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের’ দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান মোদি। জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, তারা সেই পথেই এগিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

গতকাল সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিসকেকে দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাংহাই কো-অপারেশন সম্মেলনের গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ও বেলারুশ।

পুতিনের সঙ্গে আলোচনার সময় মোদি বলেন, “আমাদের অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের দিকে এগোতে হবে।” এর জবাবে পুতিন বলেন, “প্রধানমন্ত্রী মোদি, আপনাকে ধন্যবাদ। আমরা সেদিকেই এগোচ্ছি।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর চার বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো থামেনি এই যুদ্ধ। বরং সাম্প্রতিক কয়েক দিনে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় সংঘাতের তীব্রতা আরও বেড়েছে।

মোদি পুতিনকে বলেন যুদ্ধের কারণে মানবতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পেছনে নিয়ে যায়। অপরদিকে শান্তির দিকে প্রতিটি পদক্ষেপ মানবতাকে নতুন আশা ও উদ্দীপনার মাধ্যমে পূর্ণ করে।”

মোদি বলেন যুদ্ধ বন্ধ করা মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

গত কয়েকদিন ধরে রাশিয়ার বাণিজ্যিক অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে পুতিন হুমকি দিয়ে বলেন, ইউক্রেনের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সবকিছুতে পাল্টা হামলা চালানো হবে।

সূত্র: দ্য মেট্রো

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD