নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

চীনের সঙ্গে নেপালের সীমান্তবর্তী পার্বত্য এলাকায় ভয়াবহ বন্যার ঘটনায় নেপালে অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। এখনো ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই দুর্যোগের এক সপ্তাহ পর বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতে বন্যার ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৪১ জন। নেপাল ও তিব্বতের তথ্য একত্র করলে গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ জনে। একই সময়ে নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৭৫৭ জন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তিব্বতে বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪১ জন নিখোঁজ রয়েছেন। ফলে গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় নেপাল ও তিব্বতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ জনে। এখনও নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৭৫৭ জন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তের পার্বত্য এলাকায় বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ে। এর ফলে লেন্দে খোলা নদীতে বিপুল পরিমাণ পানি ও পাথর জমে গিয়ে বাঁধ ভেঙে যায়। পরে সেই প্রবল স্রোত ভোতে কোশি বা ত্রিশূলী নদীতে নেমে আসে। এতে নদীর আশপাশের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়।
নেপালের তিনটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার স্রোতে মানুষ, গবাদিপশু, ঘরবাড়ি ও সরকারি অবকাঠামো ভেসে যায়। রাস্তাঘাট ও বিদ্যুৎ প্রকল্পও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখনো পাহাড়ি নদী, বিদ্যুৎকেন্দ্র এবং ধসে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্যোগের কারণে উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে। নিখোঁজ মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় উদ্ধার অভিযান যত এগোবে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
বিজ্ঞাপন
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল








