Logo

চড়া সুদে টাকা ধার নিয়ে একমাত্র ছেলের ছুটছেন নেপালি বাবা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫৮
চড়া সুদে টাকা ধার নিয়ে একমাত্র ছেলের  ছুটছেন নেপালি বাবা
ছবি: সংগৃহীত

নেপালের তরাই অঞ্চলের সপ্তরি জেলা থেকে আসা পঞ্চাশোর্ধ্ব তালকা সাদা এখন নিঃস্ব, ক্লান্ত ও দিশেহারা। গত ২৬ আগস্ট ভোতে কোশি নদীর ভয়াবহ আকস্মিক বন্যায় নিখোঁজ হয়ে যান তার ১৯ বছর বয়সী একমাত্র ছেলে বিনোদ। এরপর থেকেই ছেলের সন্ধানে পাহাড়ি দুর্গম পথে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছেন এই মাধেশি বাবা। একের পর এক দুর্গম পথ পাড়ি দিলেও এখনও ছেলের কোনো সন্ধান পাননি তিনি।

বিজ্ঞাপন

বিনোদ রসুয়া জেলার একটি জলবিদ্যুৎকেন্দ্রে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। আকস্মিক বন্যায় ওই এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও তছনছ হয়ে যায়। সেখানে বিনোদের সঙ্গে কাজ করা ১৭ থেকে ১৯ বছর বয়সী আরও চার তরুণও নিখোঁজ রয়েছেন। বন্যার আগের দিনই ছেলের সঙ্গে তালকার শেষবার কথা হয়েছিল। এরপর থেকে ছেলের কোনো খবর না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটছে তার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ছেলের খোঁজে বাড়ি থেকে বের হওয়ার জন্য স্বজনদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করতে হয়েছে তালকাকে। প্রতি ১০০ নেপালি রুপির বিপরীতে ২০ রুপি সুদ দেওয়ার শর্তে সংগ্রহ করেছেন দুই হাজার রুপিরও কম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ ডলারের সমপরিমাণ। এই সামান্য সম্বল আর কমলা রঙের পলিথিনের একটি বৃষ্টিনিরোধক মুড়িয়ে ভাইয়ের সঙ্গে দুর্গম পথ পাড়ি দিচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

অশ্রুসজল চোখে তালকা জানান, তার স্ত্রী অনবরত কেঁদে চলছেন এবং পরিবারের সবাই এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। শারীরিক যন্ত্রণা, ক্ষুধা ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও কেবল ছেলেকে ফিরে পাওয়ার আশা আঁকড়ে ধরেই পথ চলছেন এই বাবা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD