Logo

মাদক মামলায় মিসরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৪৮
মাদক মামলায় মিসরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মিসরে টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আদালতের তথ্য অনুযায়ী, তারা একটি অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা বিদেশ থেকে মাদক তৈরির বিভিন্ন উপকরণ আমদানি করে একটি চক্রের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতেন। তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়েছে।

৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিসরে ‘মিশন ইমপসিবল’ নামের একটি অপরাধবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করে পরিচিতি পেয়েছেন। তবে তার বিরুদ্ধে আনা মাদক-সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সারাহর দাবি, মাদকবিরোধী সংস্থার কর্মকর্তারা তাকে মাদকের সামনে দাঁড় করিয়ে ছবি তুলেছিলেন। তার ভাষ্য, এর আগে জীবনে তিনি কখনো মাদক দেখেননি।

বিজ্ঞাপন

আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামিদের আপিল করার সুযোগ রয়েছে। প্রায় এক মাস আগে এ মামলায় মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলেও সম্প্রতি তা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মিসরের আইনি প্রক্রিয়া অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর বা ঘোষণা করার আগে দেশটির প্রধান মুফতির কাছ থেকে ধর্মীয় মতামত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই মতামত পাওয়ার পরই আদালতের রায় প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আদালত সূত্রে আরও জানা গেছে, মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কাছ থেকে প্রায় ৭৫০ কেজি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে।

মামলার শুনানিতে ২০ জন সাক্ষীর বক্তব্য নেওয়া হয়েছে। পাশাপাশি আসামিদের পারস্পরিক কথোপকথন ও ভিডিওসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD