Logo

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে রাজপথে বিক্ষোভ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪১
নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে রাজপথে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে রাজপথে নেমেছেন বিক্ষোভকারীরা। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

রোশ পিনা, কারমিয়েল, হাদেরা ও হাইফাসহ বেশ কয়েকটি এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হয়ে নেতানিয়াহু সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তারা সরকারের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এর মধ্যেই কাতারে ইসরায়েলি হামলা নিয়ে নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। এক সাক্ষাৎকারে তিনি কাতারে হামলা ও বোমা হামলার কথা প্রকাশ্যে উল্লেখ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু কাতারকে ইসরায়েলের জন্য ‘শত্রুতাপূর্ণ’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, গাজা যুদ্ধের সময় কাতার ইসরায়েলের নীতি নির্ধারণে কোনো ভূমিকা রাখতে পারেনি।

নেতানিয়াহু বলেন, তিনি কাতারে হামলা চালিয়েছেন এবং যুদ্ধের সময় দেশটিতে বোমা হামলাও করেছেন। একইসঙ্গে কাতারও ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নেতানিয়াহুর এমন বক্তব্যের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে তার সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা ও আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD