এখন খেলার নিয়ম বদলে গেছে: ইরান

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, পাল্টা প্রতিক্রিয়া জানানোর আগের সময় শেষ হয়ে গেছে এবং এখন পরিস্থিতি অনুযায়ী খেলার নিয়মও বদলে গেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সংসদের বৈঠক শুরু হওয়ার আগে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরান বর্তমানে ‘পুরো বিধর্মী শক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের’ মধ্যে রয়েছে।
বিজ্ঞাপন
গালিবাফ বলেন, মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের সামরিক বাহিনীর তীব্র হামলার কারণে দেশটির নেতারা হতাশ হয়ে পড়েছেন। তার দাবি, হতাশা থেকে তারা ফাঁকা বুলি ও বিভিন্ন স্লোগানের পাশাপাশি যুদ্ধক্ষেত্রের কৃত্রিম ছবি ও ভিডিও তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া এই জ্যেষ্ঠ আলোচক আরও বলেন, আমেরিকানদের এখন বিষয়টি স্পষ্টভাবে বুঝে নেওয়া উচিত যে, পাল্টা প্রতিক্রিয়ার দিন শেষ হয়ে গেছে। আগ্রাসনকারীদের ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক অভিযানকে তিনি কেবল শুরু হিসেবে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
যদি তারা এখনও সেটি না বুঝে থাকে, তাহলে তাদের অনেক দেরি হওয়ার আগেই সেটি বুঝে নেওয়া উচিত যে, খেলার নিয়ম বদলে গেছে। এখন থেকে ইরানের স্বার্থ ও নিরাপত্তার ওপর যে কোনো আঘাতের জবাব দেয়া হবে আরো দ্রুত, কঠোর এবং বেদনাদায়কভাবে, বলেন গালিবাফ।








