কেপ ভার্দেতে ভয়াবহ বাস দুর্ঘটনা, শিক্ষার্থীসহ নিহত ২৫

আটলান্টিক মহাসাগরে পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে কেপ ভার্দের ফোগো দ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরীরাও রয়েছে। দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস রবিবার (৬ সেপ্টেম্বর) দুর্ঘটনায় প্রাণহানির এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে ফোগো দ্বীপের উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে যায়। পরে প্রায় ৩০ মিটার গভীর একটি খাড়া খাদে গিয়ে বাসটি পড়ে। এতে ঘটনাস্থলসহ দুর্ঘটনার পর ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইনফোরপ্রেসের খবরে বলা হয়, বাসে থাকা যাত্রীদের মধ্যে অনেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই ভ্রমণটি কোনো স্থানীয় স্কুলের উদ্যোগে আয়োজন করা হয়নি। বাসচালক নিজেই প্রতিবছর এ ধরনের ভ্রমণের আয়োজন করতেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম চলছে।
সূত্র: রয়টার্স








