Logo

দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি দিলো ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৪৩
দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি দিলো ইরান
ছবি: সংগৃহীত

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে সেনা মোতায়েন কিংবা কোনো সামরিক অভিযানে অংশ না নিতে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে ইরান। তেহরান জানিয়েছে, এমন কোনো পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি সমর্থন হিসেবে বিবেচনা করা হবে এবং এর পরিণতি গুরুতর হতে পারে।

বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কোরিয়ান ভাষায় এ সতর্কবার্তা দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

বার্তায় তিনি বলেন, ইরান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ৬৪ বছরেরও বেশি সময়ের। দীর্ঘ এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে এবং সিউলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে তেহরান অত্যন্ত গুরুত্ব দেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসমাইল বাঘাই বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানি জনগণ আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করছে এবং নারী ও শিশুদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের জবাব দিচ্ছে। এ অবস্থায় পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে কোনো পক্ষের সামরিক উপস্থিতি কিংবা অভিযানমূলক অংশগ্রহণকে আগ্রাসী পক্ষকে সরাসরি সহায়তা হিসেবে বিবেচনা করা হবে। এমন পদক্ষেপের গুরুতর পরিণতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

ইরানের এই মুখপাত্র আরও বলেন, কোনো সার্বভৌম ও দায়িত্বশীল সরকারই ইরানি জনগণের বিরুদ্ধে আগ্রাসন ও জঘন্য কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের চাপ কিংবা ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করে না।

এদিকে ইসমাইল বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিজেদের শুরু করা যুদ্ধের ক্ষয়ক্ষতির দায় ও বোঝা অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD