স্কুলে শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করল ইউরোপের আরেক দেশ

ফ্রান্সের পর এবার মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ায় স্কুলে ১৪ বছরের কম বয়সী নারী শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। দেশটির রাজধানী ভিয়েনাসহ সর্বত্র সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে গত বছরের ডিসেম্বরে অস্ট্রিয়ার পার্লামেন্টে স্কুলে ১৪ বছরের কম বয়সী শিক্ষার্থীদের হিজাব পরা নিষিদ্ধ করার একটি বিল পাস করা হয়। সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অস্ট্রিয়ার মেয়েদের ব্যক্তিস্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়েই এই আইন প্রণয়ন করা হয়েছে। বিলটির ওপর ভোটাভুটির সময় ক্ষমতাসীন জোট সরকারের তিন শরিক দলের প্রায় সব আইনপ্রণেতাই এর পক্ষে ভোট দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে এই বিল পাসের তীব্র প্রতিবাদ জানায় অস্ট্রীয় মুসলিমদের প্রতিনিধিত্বকারী সংস্থা 'দ্য ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া' (আইজিজিআইও)। তাদের দাবি, এই নিষেধাজ্ঞা অস্ট্রিয়ার সংবিধানে স্বীকৃত মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। আইনটি বাতিল চেয়ে সাংবিধানিক আদালতে পিটিশন দায়ের করা হলেও গত জুলাই মাসে আদালত তা খারিজ করে বলেন, বৈষম্য বাড়ায় এমন কিছু দেশটির সংবিধান সমর্থন করে না।
অস্ট্রিয়ার জাতীয় টেলিভিশন চ্যানেল ওআরএফকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির শিক্ষামন্ত্রী জানান, সব ধরনের আইনি দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফলে এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়।
বিজ্ঞাপন
অন্যদিকে সরকারের নেওয়া এই সিদ্ধান্ত নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনেও বিতর্ক তৈরি হয়েছে। নিষেধাজ্ঞার প্রতিবাদে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে অস্ট্রিয়ার বামপন্থী দলগুলো। তাদের পক্ষ থেকে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ কর্মসূচি নেওয়ার কথা জানানো হয়েছে।








