স্ত্রীকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে ফ্রিজে রাখলেন স্বামী

ভারতের আসামের গুয়াহাটিতে বিয়ের কয়েক মাসের মধ্যেই ২৫ বছর বয়সী এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিজ বাসা থেকে ওই নারীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা ও হাতের আঙুল বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। পরে বাসার ফ্রিজে রাখা একটি পলিথিন ব্যাগ থেকে উদ্ধার করা হয় মাথাটি।
বিজ্ঞাপন
রবিবার প্রতিবেশীদের কাছ থেকে বাসা থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কয়েক মাস আগে বিয়ে করা ওই দম্পতি সেখানে বসবাস করছিলেন। প্রতিবেশীরা জানান, গত দুই দিন ধরে তাদের কাউকে দেখা যায়নি। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
পরে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। সেখান থেকে নারীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়। তার কয়েকটি আঙুলও আংশিকভাবে বিচ্ছিন্ন ছিল। পুলিশের ধারণা, মরদেহে ইতোমধ্যে পচন ধরতে শুরু করেছিল। তবে ঘটনাস্থলে মরদেহের মাথা পাওয়া যাচ্ছিল না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিহত নারীর নাম রিয়া তালুকদার। বাসায় তল্লাশি চালানোর একপর্যায়ে পুলিশ ফ্রিজের ভেতরে একটি পলিথিন ব্যাগ দেখতে পায়। ওই ব্যাগের মধ্যেই তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় নিহতের স্বামীকে বাসায় পাওয়া যায়নি। প্রতিবেশীদের দাবি, শুক্রবার তাকে শেষবার দেখা গিয়েছিল। পরে রোববার রাতে তিনি রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
উদ্ধার করা মরদেহ ও বিচ্ছিন্ন মাথা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মসমর্পণের পর অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী কর্মকর্তারা এবং তার জবানবন্দি রেকর্ড করা হচ্ছে।
বিজ্ঞাপন
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আসাম পুলিশ। হত্যার ধরন, দাম্পত্য সম্পর্ক এবং ঘটনার আগে-পরে অভিযুক্তের কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় তদন্তের আওতায় নেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি








