টিকটক তারকা বানানোর স্বপ্ন দেখিয়ে ৪ জন মিলে কিশোরকে বলাৎকার

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল জেলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে মাদক সেবন করিয়ে সংঘবদ্ধভাবে বলাৎকারের অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। টিকটক তারকা বানানোর প্রলোভন দেখিয়ে ওই কিশোরকে ডেকে নিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে ভুক্তভোগী কিশোর তার বাবাকে হারায়। এরপর থেকে সে মায়ের সঙ্গে বসবাস করে আসছিল। খবর ডন-এর।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোনে আসক্ত ওই কিশোর নিয়মিত নিজের টিকটক অ্যাকাউন্টে বিভিন্ন ভিডিও আপলোড করত। প্রায় এক মাস আগে, এক ব্যক্তির কাছে তার কাছে একটি কল আসে। মামলার নথি থেকে জানা যায়, ওই ব্যক্তি ভুক্তভোগী কিশোরকে টিকটক তারকা বানানোর প্রতিশ্রুতি দেন।
মামলার নথিতে বলা হয়েছে, ওই ব্যক্তি কিশোরের সঙ্গে যোগাযোগের পর সোমবার (৭ সেপ্টেম্বর) তার সঙ্গে সরাসরি দেখা করার কথা ঠিক করেন। নির্ধারিত সময়ে দেখা করার পর ওই ব্যক্তি কিশোরকে সঙ্গে নিয়ে একটি বাসায় যান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযোগ রয়েছে, সেখানে ওই ব্যক্তি ও তার এক সহযোগী অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরকে মাদক সেবনে বাধ্য করেন। পরে আরও দুই ব্যক্তি তাদের সঙ্গে যোগ দেন। তারা কিশোরের মোবাইল ফোন নিয়ে নেন এবং কোমল পানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে পান করতে দেন।
ভুক্তভোগী কিশোর পুলিশকে জানায়, নেশাগ্রস্ত হয়ে পড়ার পর উপস্থিত চার ব্যক্তি মিলে তাকে বলাৎকার করেন। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। পরে ওই অবস্থায় তাকে ফেলে অভিযুক্ত ব্যক্তিরা সেখান থেকে চলে যান।
বিজ্ঞাপন
পরবর্তীতে কিশোরটি বাসায় ফিরে তার মাকে পুরো ঘটনাটি জানায়। ছেলের কাছ থেকে ঘটনা জানার পর তার মা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি তাদের অবহিত করেন।
সন্দেহভাজন চারজনকে আসামি করে এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।








