Logo

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২১

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪৬
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২১
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রিন্স আলবার্ট ও লিউ-গামকার মধ্যবর্তী এন-১ মহাসড়কে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়। শুরুতে ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ায়। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর এন-১ মহাসড়কের ওই অংশে উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারসহ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন।

বিজ্ঞাপন

তবে কী কারণে দুটি মিনিবাস ট্যাক্সি ও স্টেশন ওয়াগনের মধ্যে সংঘর্ষ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD