Logo

টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২২:৫৬
টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক রাখতে আগ্রহী ভারত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে মতপার্থক্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর স্থগিত হওয়ার মতো বিষয়গুলো দুই দেশের সম্পর্কে জটিলতা তৈরি করলেও সম্পর্ক ধরে রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।

বিজ্ঞাপন

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক মতপার্থক্যের বাইরে বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত।

প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্বনির্ধারিত ভারত সফর স্থগিত করলেও দুই দেশের মধ্যে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ওই সফর স্থগিত করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে ঢাকার ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, রাজনীতি নিজ গতিতে চললেও দুই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সম্প্রতি হাইকমিশনার ঢাকায় উপদেষ্টা জাহেদ উর রহমান ও পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে বৈঠক করেছেন। বর্তমান বাংলাদেশ প্রশাসনও ব্যবসা-বাণিজ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

এদিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অভিন্ন নদীর পানি বণ্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আগামী ডিসেম্বরেই ১৯৯৬ সালের ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তিটির মেয়াদ শেষ হতে চলেছে। বাংলাদেশ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই চুক্তি নবায়ন দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যতের জন্য একটি অন্যতম মূল চালিকাশক্তি হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD