Logo

হরমুজে আটক মার্কিন সাবমেরিনকে যুদ্ধলব্ধ সম্পদ বলল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৩৯
হরমুজে আটক মার্কিন সাবমেরিনকে যুদ্ধলব্ধ সম্পদ বলল ইরান
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে আটক মার্কিন অত্যাধুনিক সাবমেরিনকে জব্দ করা হয়নি, বরং ‘যুদ্ধলব্ধ সম্পদ’ হিসেবে আটক করা হয়েছে বলে দাবি করেছে ইরান।

বিজ্ঞাপন

সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। মার্কিন সাবমেরিনটি ফেরত দেওয়া নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো আলোচনা হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি ইরানের অবস্থান তুলে ধরেন।

ইসমাইল বাঘাই বলেন, ‘এটি জব্দ করা হয়নি। এটি যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে আটক করা হয়েছে এবং এ ধরনের যুদ্ধলব্ধ সম্পদ বৈধ।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি অত্যাধুনিক মার্কিন সাবমেরিন ড্রোন আটক করার দাবি করে ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। তাদের ভাষ্য অনুযায়ী, গোয়েন্দা অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের মানুষবিহীন ওই স্মার্ট সাবমেরিনটি আটক করা হয়।

বিজ্ঞাপন

আইআরজিসি এক বিবৃতিতে দাবি করে, সাবমেরিনটি পানির নিচে পরিচালনার ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। এটি ২০২৫ সালে মার্কিন নৌবাহিনীর বহরে যুক্ত করা হয়েছিল বলেও জানায় ইরান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD