গরুর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবক, অতঃ পর...

ভারতের গুজরাটের রাজকোট জেলায় দুই বছর বয়সী একটি গরুর সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম কানুভাই গোন্ডালিয়া। তিনি রাজকোট জেলার বাসিন্দা।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় গবাদিপশু পালনকারী মেরখিভাই চাভদারের বাড়ি থেকে গরুটি বেরিয়ে যায়। পরে সেটিকে খুঁজতে বের হন তিনি।
খোঁজাখুঁজির একপর্যায়ে শ্মশানঘাটের কাছে ওই গরুটির সঙ্গে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন চাভদার। তাকে দেখে কানুভাই গোন্ডালিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় সেখানে উপস্থিত আরেক স্থানীয় বাসিন্দা মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে মেরখিভাই চাভদার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন, ১৯৬০-এর ১১(১)(এ) ধারায় মামলা করা হয়। এরপর পুলিশ অভিযুক্ত কানুভাই গোন্ডালিয়াকে হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
বিজ্ঞাপন








