Logo

নতুন সংঘাতে মানবিক বিপর্যয়, ইয়েমেনে ঘরছাড়া ৮৬ হাজার মানুষ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৩৫
নতুন সংঘাতে মানবিক বিপর্যয়, ইয়েমেনে ঘরছাড়া ৮৬ হাজার মানুষ
ছবি: সংগৃহীত

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, লড়াইয়ের কারণে প্রায় ৮৬ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।

বিজ্ঞাপন

আইওএম জানিয়েছে, মাত্র এক দিনের ব্যবধানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১০ হাজার বেড়েছে। সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে আসা পরিবারগুলো এখন নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় জীবনধারণের সামগ্রী জোগাড় করতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

আইওএমের মহাপরিচালক এমি পোপ এক বিবৃতিতে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রকাশিত প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে এমন একটি পরিবারের গল্প, যারা সংঘাতের কারণে নিজেদের সর্বস্ব হারিয়েছে।

দীর্ঘদিনের দারিদ্র্য ও গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেনের একার পক্ষে এত বড় মানবিক সংকট সামাল দেওয়া সম্ভব নয় বলেও সতর্ক করেন এমি পোপ। সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আইওএমের তথ্য অনুযায়ী, সংঘাতকবলিত ইয়েমেন থেকে অনেকে লোহিত সাগর পাড়ি দিয়ে প্রতিবেশী জিবুতিতে আশ্রয় নিচ্ছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি ইয়েমেনি নৌপথে জিবুতিতে পৌঁছেছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জিবুতিতে পৌঁছানো এসব মানুষকে দেশটির উত্তরাঞ্চলের ওবক এলাকায় একটি অস্থায়ী শিবিরে নেওয়া হয়েছে। সেখানে তাদের জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। তবে সংঘাত আরও তীব্র হলে শরণার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে আইওএম।

বিজ্ঞাপন

ইয়েমেনের সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং হুতি বিদ্রোহীদের মধ্যে গত ৩ সেপ্টেম্বর নতুন করে সংঘর্ষ শুরু হয়। পরে তা দ্রুত বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে ইতোমধ্যে শত শত মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হুতিরা সৌদি ভূখণ্ডে হামলা চালানোর পাশাপাশি হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে হুতিরা সাম্প্রতিক এক অভিযানে লোহিত সাগরের উপকূলের একটি বড় অংশ, কৌশলগত বাব আল-মানদেব প্রণালি এবং কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD